• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে সাপে কেটে কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
গাংনীতে সাপে কেটে কৃষকের মৃত্যু
গাংনীতে সাপে কেটে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের ছোবলে রুহুল আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে সাপে কাটে এবং রাতেই স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। কৃষক রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কৃষক রুহুল আমিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গরম থেকে স্বস্থি পেতে বাড়ির পাশের সড়কে ঘুরতে যান। এসময় তাকে সাপে কাটে। সে দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের জানায়। পরিবারের লোকজন ওঝা ডাকলে ওঝার দল তাকে চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে বলে চলে যায়। রাত ২ টার দিকে সে বেশি অসুস্থ বোধ করলে রাতেই নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং শনিবার (১৮ এপ্রিল) সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উপজেলার মটমুড়া গ্রামের এক কৃষক সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category