• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে সাপের ছোবলে ও ওঁঝার কবলে প্রাণ গেল গৃহবধুর!

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে সাপের ছোবলে ও ওঁঝার কবলে প্রাণ গেল গৃহবধুর!
গাংনীতে সাপের ছোবলে ও ওঁঝার কবলে প্রাণ গেল গৃহবধুর!

মেহেরপুরের গাংনীর ভবানীপুর গ্রামে সাপের ছোবলে প্রাণ গেল সালমা খাতুন (২০) নামের এক গৃহবধুর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বসতবাড়িতে সাপের ছোবলে পর হাসপাতালে নেওয়ার সময় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। গৃহবধু সামলা খাতুন ভবানীপুর গ্রামের কৃষক রাসেল হোসেনের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে বসতবাড়িতে সবজি মাচান তৈরী করার সময় তার পায়ে সাপে দংশন করে। স্থানীয় সচেতন লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও পরিবারের লোকজন তা অগ্রাহ্য করে। সালমার পিতার বাড়ি ভবানীপুর গ্রামের পাশের গ্রাম রামনগরের এক ওঝাঁর কাছে নেওয়া হয়।

সেখানে দীর্ঘ সময় ধরে কথিত ওঝাঁ নানা কেরামতি দেখিয়ে বিষ নামানোর নাটক করে। তবে সময় গড়ানোর সাথে সাথে সালমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে ওঝাঁ হাল ছেড়ে দেয়। পরিবারের লোকজন সন্ধ্যার দিকে তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে মিরপুরের কাছাকাছি গেলে সালমা ঢলে পড়েন মৃত্যুরকোলে।

পরিবারের লোকজনের অসচেতনতা আর কথিত ওঝাঁর অপচিকিৎসায় গৃহবধু সামলার মৃত্যু হয়েছে বলে মন্তব্য এলাকার সচেতন মহলের। বিষয়টি গোচরে আনলে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কথিত ওঝাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category