• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং

গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মেহেরপুরের গাংনীতে ট্রলি ও মোটরসাইকেল সংর্ঘষে মোটরসাইকেল চালক সজিব হোসেন (১৬) এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব তেতুলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার ফুলবাস আলীর ছেলে ও তেঁতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। নিহতের চাচাতো ভাই আরিফুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে আমার মোটরসাইকেল নিয়ে বাজারে ট্রাক্টরের যন্ত্রপাতি আনতে বাজারে যাচ্ছিলো।

তেঁতুলবাড়িয়া ব্রিজের কাছে একটি ট্রলির সাথে সংঘর্ষ হলে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। স্থানীয়দের সহযোগীতায় এক মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category