• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক আহত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
গাংনীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক আহত
গাংনীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক আহত

রাস্তার পাশে পাটের আঁশ ছাড়ানোর সময় রসি ছুড়ে দেওয়ায় গুরুতর আহত হলেন এক কলেজ শিক্ষক। মেহেপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষক জাবলুন্নবীর (৪৫) ডান হাতের কব্জি ভেঙ্গে গেছে। তিনি তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক।

জানা গেছে, জাবলুন্নবী এইচএসসি পরীক্ষার বামন্দী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের হলসুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গাংনী থেকে মোটরসাইকেলযোগে বামন্দী পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন জাবলুন্নবী। তেরাইল জোতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মাঝামাঝি স্থানে পৌঁছান তিনি।

সেখানে রাস্তার পাশে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন কয়েকজন। এসময় তারা লম্বা একটি রসি রাস্তার উপরে ছুড়ে দেয়। ওই রসিতে মোটর সাইকেল জড়িয়ে সড়কের উপরে ছিটকে পড়েন শিক্ষক জাবলুন্নবী। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, শিক্ষক জাবলুন্নবীর ডান হাতের কব্জি ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

সড়কে চলাচলকারীরা জানান, এ উপজেলার বিভিন্ন সড়কে যত্রতত্র পাট ও পাটকাঠি শুকানোর কাজ করায় চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। প্রায়ই ঘটছে অনাকাঙ্খিত দুর্ঘটনা। তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখে সড়কে নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছেন ভুক্তভোগীসহ সড়কে চলাচলকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category