• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
গাংনীতে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত
গাংনীতে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বালির মাঠপাড়ায় শিয়ালের কামড়ে এক নারীসহ ৬জন আহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত সন্ধ্যা সােয়া ৭টার দিকে সাহারবাটি গ্রামের বালির মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-সাহারবাটী গ্রামের বালির মাঠ পাড়ার শামসুদ্দীনের ছেলে মাসুম আলী (২৬),একই গ্রামের নিয়াজুল হকের ছেলে নাফিম হাসান (১২), ছহির উদ্দীনের ছেলে নাজিম উদ্দীন (২৮),আব্দুর রহমানের ছেলে নিয়ামত আলী (৫৫), চৌগাছা গ্রামের রাববান আলীর ছেলে আক্কাছ আলী (৪০)। এছাড়াও সাহারবাটী গ্রামের এক নারী আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সাহারবাটি গ্রামের বালির মাঠপাড়ার রাস্তা দিয়ে পথচারীরা যাচ্ছিল। এসময় একটি শিয়াল দৌড়ে এসে এক পথচারীর পায়ে কামড় দেয়। পরে আরাে কয়েকজন মিলে শিয়ালোকে তাড়া করতে গেলে তারাও শিয়ালের আক্রমনের শিকার হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category