পূর্ব শত্রুতার জের ধরে ট্রাক্টরে আগুন লাগিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ আগস্ট) দিবাগত রাতে মেহেরপুরের গাংনীর পাকুড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আগুনে ট্রাক্টরের বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এতে অন্ততঃ দু’লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি শরিফুল ইসলাম। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে।
এজাহার সুত্রে জানা গেছে, কয়েকদিন আগে গ্রাম্য সালিশিকে কেন্দ্র করে গ্রামের বজলুর রহমানের ছেলে শিলনের সাথে দ্বন্দ্ব দেখা দেয় শরিফুলের। এরই জের ধরে ঘটনার রাতে শরিফুলের বাড়িতে রাখা ট্রাক্টরে আগুন লাগিয়ে পালিয়ে যান শিলন। শরিফুলের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।
গাংনী থানার ডিউটি অফিসার সরওয়ার জানান, শরিফুল ইসলাম নামের একজন একটি অভিযোগ দিয়ে গেছেন। পরবর্তী ব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার সমীপে পেশ করা হবে।