• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে লৌহমানব আহম্মেদ আলীর মোটরসাইকেল শোডাউন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
গাংনীতে লৌহমানব আহম্মেদ আলীর মোটরসাইকেল শোডাউন
গাংনীতে লৌহমানব আহম্মেদ আলীর মোটরসাইকেল শোডাউন

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে আবারও সক্রিয় গাংনীর লৌহমানব খ্যাত পৌর মেয়র আহম্মেদ আলী। অবৈধভাবে হরতাল অবরোধ ডাকার প্রতিবাদে পৌর এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে গাংনী পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সদস্য আহম্মেদ আলীর নেতৃত্বে শোডাউনে অংশ নেয় মেহেরপুর জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মিজানুর রহমান, গাংনী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খোকন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা জামিরুল ইসলাম টিক্কা, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদ হাচিব, গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জীবন আকবার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। শোডাউন থেকে বিএনপি ও জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category