ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসর আখ্যায়িত করে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মেহেরপুরের গাংনীতে মশাল মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে গাংনী শহরে এ মিছিল করা হয়।
সাতটার দিকে হাসপাতাল বাজার বিএনপির কার্যালয়ের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক থেকে এ মশাল মিছিল শুরু হয়। বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এসয় রাষ্ট্রপতি, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। মশাল মিছিলটি গাংনী শহরের সবজি বাজার পর্যন্ত গিয়ে শুরুর স্থানে ফিরে আসে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সেলিম, পৌর ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, যুবদল নেতা সাহিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি রেওয়ানুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।