• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন
গাংনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে কৃষি প্রণোদনার আওতায় সমলয় চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রয়ারি) সকালে গাংনীর ষোলটাকা মাঠে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।

বক্তাগন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উপকারীতা তুলে ধরেন। এতে স্বল্প খরচে বেশি জমি আবাদ করা সম্ভব বলেও জানান কৃষি কর্মকর্তাগন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও কয়েকশত কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category