নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার দিনগত রাত ১২ টা এক মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন।
মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার প্রীতম সাহা ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইলসহ কর্মকর্তাগণ। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, সাংবাদিক রফিকুল আলম বকুলসহ সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সকাল থেকেই দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।