• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান নামের এক যুবক নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান নামের এক যুবক নিহত
গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান নামের এক যুবক নিহত

মেহেরপুরের গাংনীতে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান হোসেন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে। দিন দশেক আগে নানীর ২টি হালের গরু বিক্রি করে নতুন একটি টিভিএস ফোরভি মোটরসাইকেল কিনেছিল নোমান।

জানা গেছে, সকাল ১০ টার দিকে বামন্দী বাজার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান। ওলিনগরে পৌঁছুলে সে নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের উপরে পড়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বামন্দী ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার রুবেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরাফাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মাথা ও হাত-পায়ের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হতে পারে। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category