• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মে দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১ মে, ২০২৩
গাংনীতে মে দিবস পালিত
গাংনীতে মে দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন। সোমবার (১ মে) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রমিক দিবস পালন করছেন সংগঠনের শ্রমিকরা।
সকাল দশটার দিকে গাংনী কাঁচা বাজার থেকে একটি শোভাযাত্রা বের করে গাংনী উপজেলা (পাইপ, সেনেটারী ও ইলেকট্রিশিয়ানসহ অন্যান্য) নির্মাণ শ্রমিক ইউনিয়ন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকারের বার্তা দিয়ে শেষ হয়। পরে কাঁচা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। গাংনী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ ও পৌর কৃষক লীগ সভাপতি বদরুল আলম। বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামীম রহমান ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান পলাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category