• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধার মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

মেহেরপুরের গাংনীর গোপালনগর গ্রামের বটতলায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল চাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সফেদা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

সফেদা খাতুন গোপালনগর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সফেদা খাতুন আজ রোববার সকালে বাপের বাড়ি যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে।

ঘটনার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।

এসময় মোটরসাইকেল চালক ও আহত সফেদাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

সফেদার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। যদি কেউ কোন অভিযোগ করেন তাহলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category