• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
গাংনীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গাংনীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেহেরপুরের গাংনীর মানিকদিয়া এগারোপাড়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হক তাজুর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্থানীয়দের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, ঐতিহ্যবাহী মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসা। প্রতিষ্টালগ্ন থেকে অত্র এলাকার সকল মানুষই এখানে জমি দান ও বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করে আসছেন। কিন্তু মানিকদিয়া গ্রামের মরহুম মোজাম্মেল হকের পুত্র একরামুল হক তাজু বিগত সরকারের আমলে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে একটানা ১২ বছর। তিনি সভাপতির দায়িত্বে থেকে মাদ্রাসাটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। উক্ত কমিটিতে দাতা সদস্য হিসেবে ১২ বছর যাবৎ তার সহোদর জাহিদুল হক সাজু আছে। আবার নতুন করে কমিটি গঠন করেছে সেখানে তার কানাডা প্রবাসী স্ত্রী মোছাঃ নারগিছ আরাকে সভাপতি করেছেন।

সাবেক সভাপতি একরামুল হক তাজু দ্বায়িত্ব পালনকালে নৈশ প্রহরী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ষাট লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। গত ৫ই আগষ্ট, ২০২৪ সরকার পরিবর্তনের পর কয়েক মাস যাবৎ একরামুল হক তাজু বিদেশে পলাতক অবস্থায় ছিলেন। মাদ্রাসায় তার এই সীমাহীন লাগাতার দূর্নীতির কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার পোষ্য কিছু সাঙ্গপাঙ্গ এলাকার প্রতিবাদী নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখতে চাই। তাই কমিটি বাতিল ও সকল দুর্নীতির তদন্ত করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি করেন স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক কামরুজ্জামান, বিএনপি নেতা আলিহিম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ষোলটাকা ইউনিয়ন যুবদলের সভাপতি সাপ্পের আলীসহ বিভিন্ন পযার্য়ের মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category