• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে মাদ্রাসার নিয়োগে অর্ধকোটি টাকা লেনদেন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
গাংনীতে মাদ্রাসার নিয়োগে অর্ধকোটি টাকা লেনদেন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
গাংনীতে মাদ্রাসার নিয়োগে অর্ধকোটি টাকা লেনদেন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

কোন নিয়মের তোয়াক্কা না করেই নিয়োগ বোর্ডের সদস্যের স্বাক্ষর জালিয়াতি ও অর্ধকোটি টাকা লেনদেনের মাধ্যমে মাদ্রাসায় পাঁচটি পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর মেহেরপুরের গাংনী উপজেলার করমদি দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান ও মাদ্রাসার সুপার আবু জাফরের দিকে।

স্থানীয়দের দাবি, একাধিক প্রার্থী বাছাই করে যে প্রার্থী বেশি টাকা দিয়েছে তাকেই নিয়োগ দিয়েছে এই কমিটি। প্রাথীর কাছ থেকে নুন্যতম ৮ থেকে ১৪ লাখ টাকা নিয়ে গোপনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

জানা যায়, মাদ্রাসাটিতে ২০২৫ সালের ২০ অক্টোবর আয়া, নিরাপত্তাকর্মী, ল্যাব সহকারী, পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। কাগজপত্রে ১৭ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ থাকলেও তা কোথায়, কখন ও কীভাবে হয়েছে, সে বিষয়ে নিয়োগ বোর্ডের সদস্য সচিবসহ সংশ্লিষ্টদের কেউই কিছুই জানেন না। নিয়োগপ্রাপ্তদের ২১ অক্টোবর যোগদানের কথা থাকলেও জটিলতার কারণে কেউ এখনো প্রতিষ্ঠানে যোগ দিতে পারেননি। স্থানীয়রা নিয়োগসংক্রান্ত কাগজপত্র দেখতে একাধিকবার অনুরোধ করলেও মাদ্রাসার সুপার আবু জাফর তা দেখাতে রাজি হননি। এমনকি প্রতিষ্ঠানে গিয়েও তার দেখা মেলেনি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

করমদি পশ্চিমপাড়ার বাসিন্দা সুজন মাহমুদ বলেন, এই পাঁচটি পদে নিয়োগের বিষয়ে জানতে গ্রামের একাধিক মানুষ মাদ্রাসায় গেলেও সুপার কোনো তথ্য দেয়নি। বিভিন্ন পদে ৮ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত নিয়ে নিয়োগ সম্পন্ন করার কথা তারা এলাকায় শুনেছেন। এই নিয়োগ পরিক্ষা ও সমস্যা সমাধানে সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

ল্যাব সহকারী পদের প্রার্থী করমদি মাঠপাড়ার রাসেল মাহমুদ জানান, তিনি নিজে ল্যাব সহকারী পদের জন্য যোগাযোগ করেছিলেন। কমিটির সভাপতি আব্দুল মান্নান তার কাছে ১২ লাখ টাকা দাবি করেন। সে টাকা দিতে না পারায় অন্য একজনকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নিয়োগসংক্রান্ত কাগজপত্রে নিয়োগ বোর্ডের সদস্য সচিব মোছা. শামসুন্নাহার বলেন, ফলাফল শিটে থাকা স্বাক্ষরটি তার নয়। পরীক্ষা কবে, কোথায় ও কীভাবে হয়েছে সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন সহকারী শিক্ষক জানান, প্রতিষ্ঠানে এখন পর্যন্ত বৈধভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, তবে নিয়োগের নামে স্বাক্ষর জাল করে অর্ধকোটি টাকা লেনদেন হয়েছে।

মাদ্রাসা সুপার আবু জাফর জানান, সকল নিয়ম মেনেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একটি কুচক্রীমহল বৈধ নিয়োগকে অবৈধ বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। কেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন জানতে চাইলে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি শিক্ষা কর্মকর্তা ও ডিজির প্রতিনিধি অবগত আছেন এবং সাংবাদিকদের এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনিরুল ইসলাম জানান, নিয়োগ কমিটি যে প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছে, তা সঠিক নিয়মে হয়নি। গোপনে পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কোনো সংশ্লিষ্টতা ছাড়াই, এমনকি নিয়োগ কমিটির সদস্যদেরও বিষয়টি জানানো হয়নি। পরে শুধু বেতন বিলে স্বাক্ষরের জন্য কাগজপত্র তার কাছে আনা হয়েছিল। নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়া ডিজির প্রতিনিধির অনুমোদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে বাতিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category