• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে মাদ্রাসার তিন ছাত্রী উধাও

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৯ মে, ২০২৩
গাংনীতে মাদ্রসার তিন ছাত্রী উধাও
গাংনীতে মাদ্রসার তিন ছাত্রী উধাও

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার তিন ছাত্রী উধাও হয়েছে। রোববার (২৮ মে) বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তারা একসাথে উধাও হয়।

তাদের সন্ধান চেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে জানিয়েছে পরিবারের সদস্যরা। অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার বিষয়ে চলছে নানা গুঞ্জন।

উধাও হওয়া তিন ছাত্রীর মধ্যে এক জন অষ্টম শ্রেণির ছাত্রী এবং অপর দুজন সপ্তম শ্রেণির ছাত্রী। তাদের তিন জনের বাড়ি দেবীপুর গ্রামে।
স্থানীয় ও ছাত্রীদের পরিবার সুত্রে জানা গেছে, রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই তিন ছাত্রী।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন অভিভাবকরা। শুরু হয় খোঁজাখুঁজি। মাদ্রাসা থেকে শুরু করে বন্ধু-বান্ধব আর আত্মীয় স্বজনদের কাছে সন্ধান চাওয়া হলেও কেউ তাদের হদিস দিকে পারেননি। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা বিষয়টি জানায় বামন্দী পুলিশ ক্যাম্পে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ সদস্যরা তাদের সন্ধানের জন্য বেশ গুরুত্বসহকারে কাজ করছে। না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কি কারনে বা কিভাবে উধাও হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category