• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে মাদক সেবীর জেল জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
গাংনীতে মাদক সেবীর জেল জরিমানা
গাংনীতে মাদক সেবীর জেল জরিমানা

মেহেরপুরের গাংনীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক আনারুল ইসলাম (৫০) নামের এক মাদক সেবীর ১৫ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডিত আনারুল ইসলাম গাংনী উপজেলার মটমুড়া গ্রামের স্কুল পাড়ার জয়েদ আলীর ছেলে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই মাদক সেবীর কারাদন্ডাদেশ প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম।
এসময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবুল হোসেন, উপপরিদর্শক মোহাম্মদ খসরু আল মাসুমসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category