• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে মাদক সেবীর এক বছরের কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে মাদক সেবীর এক বছরের কারাদন্ড
গাংনীতে মাদক সেবীর এক বছরের কারাদন্ড

আছাদুজ্জামান রাব্বি (২৪) নামের এক মাদক সেবীকে এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে গাংনী হাসপাতাল পাড়ার ক্ষণিকালয় বোডিং এর পাশে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাদির হোসেন শামীম এ দন্ড প্রদান করেন।

আছাদুজ্জামান রাব্বি মেহেরপুরের গাংনীর গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম জানান, গাংনী র‌্যাব ক্যাম্পের একটি টীম দন্ডিত আছাদুজ্জামান রাব্বিকে ৮ টি নেশা জাতীয় ইঞ্জেকশন, দুই পুরিয়া গাঁজা ও ইঞ্জেকশন পুশ করার সিরিঞ্জসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। রাব্বি নিজেই তার দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/১(গ) ধারায় ৩৬/১(১৬) ধারা মোতাবেক এক বছর কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডিতকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণের আদেশ দেয়া হয়েছে।

গাংনী র‌্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, হাসপাতালের পরিত্যক্ত ভবন ও এর আশে পাশে বেশ কিছুদিন যাবত কতিপয় মাদক সেবী নেশা করতো। বিষয়টি অবগত হওয়ার পর র‌্যাবের একটি টীম অভিযান চালিয়ে তাকে মাদক ও মাদক ব্যবহারের সরঞ্জামাদীসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category