• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত
গাংনীতে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

গাংনীর মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা আরজুমান বানু বলেছেন, বিগত চার দলীয় জোট সরকারের আমলে মানুষের আরামের ঘুম কেড়ে নেয় সন্ত্রাসীরা।

চাঁদাবাজি আর বোমাবাজিতে অতিষ্ট ছিল মানুষ। কখনও গোয়ালের গরু ডাকাতি করে নিয়ে গেছে আবার কখনও চাঁদা না পেয়ে বোমা হামলা করা হয়েছে। রাস্তাঘাটে চলাচলেও ছিল না কোন নিরাপত্তা।

সন্ধ্যার পরে চলতে গেলেই ছিনতাইকারী ও ডাকাতের কবলে সর্বস্ব হারিয়েছেন অনেক মানুষ। তবে সেই চিত্র সম্পূর্ণ পাল্টে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর দুঃসাহসিক পদক্ষেপের কল্যাণে সন্ত্রাসমুক্ত হয়েছে দেশ।

দেশের জনগণের রাতের ঘুম আর নিরাপদ পথ চলার নিশ্চয়তা দিয়েছেন শেখ হাসিনা। তাই আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতৗক বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাংনী উপজেলার নিত্যান্দপুর গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বর্তমান সরকারের ৫ বছরের উন্নয়ন ও শেখ হাসিনার সার্বিক উন্নয়ন প্রচারণার অংশ হিসেবে এলাকার নারীদের নিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিত্যানন্দপুর গ্রামের মেরিনা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান মঙ্গল, গাংনী পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, নারীনেত্রী আল্পনা ও ছাত্রলীগ নেতা সবুজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সরকারের চলতি মেয়াদে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন কর্তৃক বাস্তাবায়িত বিভিন্ন প্রকল্প তুলে ধরেন এমপি সহধর্মিনী লায়লা আরজুমান বানু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category