গাংনীতে মরা গরু জবাই করার চেষ্টাকালে কসাই ও ব্যবসায়ীর জরিমানা
বিবর্তন প্রতিবেদক
Update :
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
Share
গাংনীতে মরা গরু জবাই করার চেষ্টাকালে কসাই ও ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুরের গাংনী পৌরসভার জবেহখানায় অসুস্থ মরা গরু জবাই করার চেষ্টার অভিযোগে এক কসাই ও গরু ব্যবসায়ীকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে (রাত সাড়ে ১২ টা) গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করে মরা গরুটি মাটির নিচে পুতে দেওয়ার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গাংনী বাজারের জাহাঙ্গীর কসাই বালিয়াঘাট গ্রামের গরু ব্যাপারী মহিবুল ইসলামের মাধ্যমে একটি অসুস্থ গাভী কিনে নিয়ে আসেন। আজ সকালে জবেহ করে মাংস বিক্রির জন্য পৌর জবেহখানায় রাখা হয়। এর মধ্যেই গাভীটির মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে মৃত গাভীটি পরীক্ষা করেন। অসুস্থ গরু জবেহ করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে কসাই জাহাঙ্গীর ও গরু ব্যবসায়ী মহিবুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদেরকে ১ মাস করে করাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মৃত গাভিটি মাটির নিচে পুতে দেওয়ার আদেশ দেওয়া হয়। রাতেই জরিমানার অর্থ পরিশোধ করেন কসাই জাহাঙ্গীর ও গরু ব্যাপারি মহিবুল ইসলাম।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, অসুস্থ পশুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে তাদেরকে দ- দিয়ে সতর্ক করা হয়েছে। পুনরায় এমন অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।