• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে মনোনয়ন বাতিলের দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
গাংনীতে মনোনয়ন বাতিলের দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাংনীতে মনোনয়ন বাতিলের দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। আজ শনিবার বেলা ১১ দিকে গাংনী ফুটবল মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে গাংনী বিএনপি অফিসে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন।

সমাবেশে বক্তব্য দেন, মেহেরপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমীন, ধানখোলা ইউনয়ন মহিলা দলের সভানেত্রী শিল্পী খাতুন, বামন্দী ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জেসমীন আক্তার ও কাথুলী ইউনিয়ন সভানেত্রী হানুফা খাতুন। এছাড়াও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেত্রী ও কর্মীগণ অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, মেহেরপুর-২ আসনে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তা দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category