• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ট্রাক্টর চালকের জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
গাংনীতে ভ্রাম্যমান আদালতে ট্রাক্টর চালকের জরিমানা
গাংনীতে ভ্রাম্যমান আদালতে ট্রাক্টর চালকের জরিমানা

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাটি ও বালু পরিবহনের দায়ে ট্রাক্টর চালক কালু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। অবৈধ ট্রলি ট্রাক্টর চালক কালু মিয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উসলামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহন করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫(৪) ও ১৫ ধারা অবৈধ ট্রাক্টর চালক কালু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম জানান, ফসলে জমিতে মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেয়া হবে না। জনসাধারণের উদ্দেশ্যে বলেন, অবৈধভাবে কেউ মাটি উত্তোলন করলে আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন অবশ্যই সেই মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category