• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ভ্রাম্যমাণ ল্যাবের পরীক্ষায় হলুদ গুড়ায় চক পাউডার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
গাংনীতে ভ্রাম্যমাণ ল্যাবের পরীক্ষায় হলুদ গুড়ায় চক পাউডার
গাংনীতে ভ্রাম্যমাণ ল্যাবের পরীক্ষায় হলুদ গুড়ায় চক পাউডার

মেহেরপুরের গাংনীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান ল্যাবে দুটি প্রতিষ্ঠানের পণ্য পরীক্ষায় ভেজাল পরিলক্ষিত হয়েছে। সাঈদ স্টোরে হলুদ গুড়ার মধ্যে পাওয়া গেছে চক পাউডার ও ফুটপাতের ফাস্ট ফুডের তেলের মধ্যে মিলেছে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রার পোড়া তেল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ২৫ কেজি হলুদ গুড়া ও তেল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে এ অভিযান চালায়।

মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ উদ্দীন জানান, নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে গাংনী বাজার থেকে মাছ, তেল, হলুদসহ খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করে তা ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় সাঈদ স্টোরে হলুদ গুড়ার মধ্যে পাওয়া গেছে চক পাউডার ও ফুটপাতের ফাস্ট ফুডের তেলের মধ্যে মিলেছে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রার পোড়া তেল। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানিক দলটি তেল ও হলুদ জব্দ করে তা জনস্মুখে ধ্বংস করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানেটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মসী উর রহমান, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার  সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন। নিরাপদ খাদ্য বিক্রি নিশ্চিত করার অঙ্গিকার করায় এসব ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category