• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ভ্যানচালক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩
গাংনীতে ভ্যানচালক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
গাংনীতে ভ্যানচালক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলিম হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১১ মে) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, ওই গ্রামের গাইন পাড়ার আব্দুল কাদেরের ছেলে সাইদুল ইসলাম সাদু (৫৫) ও তার ছেলে সেন্টু (২৫)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল সকালে চাচাতো ভাই ও ভাতিজার হাতে নির্মমভাবে খুন হয় ভ্যান চালক আব্দুল আলীম। একই সময়ে আহত হন চাচা খলিলুর রহমান। এ ঘটনায় নিহত আব্দুল আলীমের স্ত্রী মানুয়ারা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহার নামীয় আসামী হচ্ছেন পিতা সাইদুল ইসলাম ও তার ছেলে সেন্টু। এরা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রামে এক আত্মীয়র বাড়ি অবস্থান করছিল। এদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টীম তাদেরকে গ্রেপ্তার করে। দুজনকেই মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category