জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে মেহেরপুরের গাংনীতে শিশুদের খাওয়ানো হয়েছে ক্যপসুল। আজ শনিবার (১৫ মার্চ) সকালে এ উপজেলার ২১৭টি কেন্দ্রে একযোগে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো শুরু হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী ও আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পইন চলে।
এবার জেলায় মোট ৩৫ হাজার ২০০ জন শিশুর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২০০ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ দিন সকালে সংশ্লিষ্ট কেন্দ্র এলাকার মসজিদে মাইকিং এর মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে অবগত করা হয়েছিলো।