• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩১ মে, ২০২৫
গাংনীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাংনীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীর বামন্দিতে হাবিবুর রহমান (৫০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরে শনিবার (৩১ মে) সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যবসায়ী বামন্দি গ্রামের বুনিয়া পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে।

গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মহিবুল্লাহ জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বুনিয়াপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী হাবিবুর রহমানের মরদেহ গাছে ঝুলছে এমন খবর পাওয়া যায়। পরে বাড়ির পাশের লতিব বিশ্বাসের বাঁশবাগানের ভিতরের একটি আম গাছ থেকে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার প্রকৃত কারন জানতে মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category