• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬
গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামের এক কৃষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে বাড়ির ধানের গোলার পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে গাংনী পুলিশ।

মিজানুর রহমান গাংনী উপজেলার  ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামের নজের আলীর ছেলে।

বাড়ি মালিক মিজানুর রহমান জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে রাখা ধানের গোলার পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা আকৃতির বস্তুটি দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় থানায় ফোন দিয়ে জানানো হয়। পরে গাংনী থানা পুলিশ একটি টিম বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি কারনে তার বাড়িতে বোমা রেখেছে এ বিষয়ে কোন ধারণা নেই বলে জানান তিনি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কেউ হয়তো ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category