• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে বোমা নিক্ষেপ করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই. আহত-২

Reporter Name
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে বোমা নিক্ষেপ করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই. আহত-২
গাংনীতে বোমা নিক্ষেপ করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই. আহত-২

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে ওষুধ কোম্পানীর দুই প্রতিনিধিকে কুপিয়ে ও বোমা মেরে মোটরসাইকেল এবং টাকা ছিনতাই করেছে একদল অজ্ঞাত ছিনতাইকারী। শুক্রবার (৬ সেপ্টম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মাজেদুর রহমান (৩৫) ও মিরাজ আলীকে (৩২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মাজেদুরকে উন্নত চিকিতসার জন্য কুষ্টিয়া মেডিকেল প্রেরণ করেছে গাংনী হাসপাতাল কর্তপক্ষ।
আহত ও পুলিশ সুত্রে জানা গেছে, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিঃ এর ভেটেনারি প্রমোশন অফিসার মাজেদুর রহমান ও ইথিক্যাল ফার্মাসিউটিক্যালস বিক্রয় প্রতিনিধি মিরাজ আলী কর্মসুত্রে গাংনী শহরের বসবাস করেন। শুক্রবার সন্ধ্যায় একটি

মোটরসাইকেলযোগে তারা দুজন পেশাগত দায়িত্বের অংশ হিসেবে করমদি ও তেঁতুলবাড়ীয়া এলাকার ফার্সেমিগুলোতে টাকা আদায় করতে গিয়েছিলেন। আদায় শেষে গাংনী শহরে ফিরছিলেন তারা। তেঁতুলবাড়ীয়া-করমদি সড়কের চোরপোতা নামক স্থানের ব্রিজের পাশে পৌছুলে কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের গতিরোধ করে। এসময় তারা মাজেদুর রহমান ও মিরাজ আলীর উপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ২০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত ডিসকভারি (১০০ সিসি) মোটর সাইকেল ছিনিয়ে নেয়। জীবন রক্ষায় মাজেদুর রহমান চিৎকার দিলে তার উপরে একটি বোমা নিক্ষেপ করে সটকে পড়ে ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ বলেন, মাজেদুর রহমানের বাম হাত ধারালো অস্ত্রের কোপে এবং বোমাঘাতে বড় ক্ষত সৃষ্টি হয়েছে। এছাড়াও তার ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে বোমাঘাতের ক্ষত রয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত অপরজন মিরাজ আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আহতদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন গাংনী থানার এসআই কামরুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category