• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বেগম রোকেয়া দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে বেগম রোকেয়া দিবস পালিত
গাংনীতে বেগম রোকেয়া দিবস পালিত

“নারী অধিকার সুরক্ষা করি, উন্নত দেশ গড়ি” স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন, সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সংবর্ধিত অদম্য নারী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category