• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৭

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬
গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৭
গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৭

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আন্তত ১৭ জন আহত হয়েছে। আজ রবিবার বিকেলে গাংনী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-গাংনী মহিলা কলেজ পাড়ার আব্দুল হালিমের ছেলে নুহু হোসেন (৯), গাংনী উত্তর পাড়ার কারী মোহাম্মদ আবু ইউসুফ এর ছেলে মাহাবুব হোসেন(১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা(১৬), চৌগাছার আব্দুল মান্নান (৭০), বাজার পাড়ার রাশেদুল হকের মেয়ে ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এছাড়াও আহত ৭ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, আজ বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর প্রথমে কয়েক জন পথচারীকে কামড় দেয়। স্থানীয়রা তাদের রক্ষা করতে গেলে তাদেরকেও কামড় দেয়। পরে বেশ কিছু লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। আহতদের মধ্যে ১০ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সামিয়া সুলতানা জানান, দুপুর পর থেকে কুকুরে কামড়ানো ১০ জন রোগী পেয়েছি। বেশি কামড়ানো রোগীদের ভর্তি রাখা হয়। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category