গাংনীতে বিশ্ব পর্যটন দিবসের র্যালী ও আলোচনা সভা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন, মৎস্য অফিসার খন্দকার সহিদুর রহমান, নির্বাচন অফিসার কামরুল হাসান, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সম্পাদক মাহাবুব আলম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।