• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন নারীকে ধর্ষণ, আত্মগোপনে ধর্ষক 

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৯ জুন, ২০২৪
গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন নারীকে ধর্ষণ, আত্মগোপনে ধর্ষক 
গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন নারীকে ধর্ষণ, আত্মগোপনে ধর্ষক 

টাকার প্রলোভন দেখিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন এক নারীকে ধর্ষন করেছে কাউছার আলী নামের এক চা বিক্রেতা। স্থানীয়দের গণপিটুনির পরপরই আত্মগোপন করেছে সে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই নারীর পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মেহেরপুরের গাংনীর শালদহ মিয়াপাড়ায়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে কাউছারের গতিবিধি ছিল সন্দেহজনক। রাতের বেলা ওই নারীকে নিয়ে মাঠের দিকে যাবার সময় কাউছারকে দেখে সন্দেহ হয় অনেকের। পরে কয়েকজন লোক তার পিছু নেয়। ঘটনাস্থলে পৌছানের আগে দুজন দাড়িয়ে ছিল। লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ধরা পড়ে কাউছার। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় ও ওই নারীকে বাড়ি নিয়ে আসেন। ধর্ষনের ঘটনাটি জেনে যায় গোটা গ্রাম। সমাজপতিরা কাউছারের বাড়িতে গেলে সে পালিয়ে যায়।

ওই নারীর পরিবার জানায়, সে (ওই নারী) এ বিশেষ চাহিদা সম্পন্ন। প্রতিদিনের মতো তাকে খাওয়ানোর পর ঘুমাতে বলা হয়। বাড়ির লোকজন যে যেমন তেমনভাবে ঘুমিয়ে পড়ে। পরে গ্রামের লোকজন তাকে সাথে করে নিয়ে আসে আর ধর্ষনের কথা জানায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category