• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

মেহেরপুরের গাংনীর ভোলাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের মনছের আলীর ছেলে।
পারিবারিক সুত্রের বরাত দিয়ে ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা জানান, আব্দুল্লাহ ঢাকার একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করতো। কয়েকদিন আগে সে বাড়িতে আসে। নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক ঘটনা নাকি পরিকল্পিত সেটি দেখার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category