• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
গাংনীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু
গাংনীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু

মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে বিদ্যুতায়িত হয়ে গোলাম কিবরিয়া (৫০) নামের এক রাজমিস্ত্রি এবং তার তার স্ত্রী রিনা খাতুনের মর্মান্ত্রিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার বাড়িতে বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সাথে বাইসাইকেল রাখা ছিল। কোনভাবে আর্র্থিং তারের সাথে বাড়ির সাইড লাইনের সংযোগ হয়ে যায়। গোলাম কিবিরিয়ার অজান্তে বাইসাইকেল ধরার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে ছুটে যান তার স্ত্রী রিনা খাতুন। স্বামীকে টেনে সরিয়ে দেওয়ার সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় তাদের ছোট মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা গোলাম কিবরিয়া ও তার স্ত্রীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category