• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে বিএনপি নেতার বাড়ি থেকে পিস্তল ও ককটেল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
গাংনীতে বিএনপি নেতার বাড়ি থেকে পিস্তল ও ককটেল উদ্ধার
গাংনীতে বিএনপি নেতার বাড়ি থেকে পিস্তল ও ককটেল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর বসতবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে একটি পিস্তল ও ৩টি ককটেল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার ভোরে সেনাবাহিনী গাংনী ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। পিস্তল ও ককটেল সম্পর্কে তথ্য নিতে জাফর আলীকে গাংনী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

যৌথ বাহিনীর অভিযান সুত্রে জানা গেছে, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর এলাঙ্গী গ্রামের বাড়িতে ভোরে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় বাড়ির আঙ্গিনা সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৩টি ককটেল বোমা জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে জাফর আলীকে আটক করে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পিস্তল ও ককটেলের প্রকৃত মালিকানা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় জাফরকে। আরও তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য পিস্তল ও ককেটেলসহ জাফর আলীকে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, তদন্ত ও জিজ্ঞাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলেও এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা কি হবে তা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category