তিন বিএনপি কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বিএনপি কর্মীদের বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে।
এরা হচ্ছে- বিএনপি কর্মী গাংনীর চেংগাড়া গ্রামের নুরুল ইসলাম (৪৫), তেরাইল গ্রামের নওশাদ আলী(৪৪) ও এলাঙ্গী গ্রামের বজলু রহমান(৩৫) ও নিয়মিত মামলার আসামী কুমারীডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম(২৫)। গ্রেফতারকৃতদেরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ডিউটি অফিসার রাতুল জানান, গত বছরের ২৮ নভেম্বর গাংনী মৎস্য খামারের পাশে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সেসময় বিষ্ফোরিত বোমার আলামত ও তিনটি তাজা বোমা উদ্ধার করে। এ ব্যাপারে সাবেক ছাত্র নেতা শাহিদুজ্জামান শিপু বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা করেন যার নং- ৩২। তাং- ২৯/১১/২২ ইং। ঐ মামলার আসামী হিসেবে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। অপর আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রয়েছে।