• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বিএনপির মশাল মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
গাংনীতে বিএনপির মশাল মিছিল
গাংনীতে বিএনপির মশাল মিছিল

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ, গোপালগঞ্জে এনসিপির গাড়ী বহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে মেহেরপুরের গাংনীতে মশাল মিছিল করা হয়েছে।

বুধবার (১৬ জুরাই) রাতে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। মশাল হাতে নিয়ে নেতার্কীরা বিভিন্ন প্রকার স্লোগান দেয়।

বক্তব্যে তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারীদের কঠোর হুশিয়ারী করে আসাদুজ্জামান বাবলু বলেন, বেগম খালেদা জিয়া বলেছেন গোপালির নাম মুছে ফেলব। আজকে সময় এসেছে সেই গোপালগঞ্জের নাম মুছে ফেলার। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এই হামলা জঘন্য এবং ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তিনি।

রাতে হাসপাতাল বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সেলিম, জেলা ছাত্রদলের সিনিয় সহ সভাপতি রেজওয়ানুল হক ইমন,গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাশেদুল, কৃষক দল নেতা আমিরুল ইসলাম, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইয়ামিন হোসেন বাবলু ও সাবেক পৌর কাউন্সিলর নাছির উদ্দীনসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category