• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে দীর্ঘ সড়কজুড়ে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
গাংনীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে দীর্ঘ সড়কজুড়ে মানববন্ধন
গাংনীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে দীর্ঘ সড়কজুড়ে মানববন্ধন

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে এবার মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার সীমানা জুড়ে মানববন্ধন করেছে বিএনপি। আজ শনিবার বিকেলে গাংনী উপজেলার আকুবপুর থেকে গাড়াডোব পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আয়োজিত মানববন্ধন থেকে মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। বিকেল থেকে এলাকার বিপুল সংখ্যক নারী, পুরুষ সড়কের পাশে প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

বিকেল ৫টার দিকে গাড়াডোব গ্রাম থেকে মানববন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, ইমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মতামত কে গুরুত্ব না দিয়ে প্রার্থী বাছাই করা হয়েছে। এই প্রার্থী যদি ভোট পর্যন্ত থাকে তাহলে ধানের শীষের বিজয় হবে না। হবে দাড়িপাল্লার বিজয়। তাই দ্রুত প্রার্থী আমজাদ হোসেনকে বদল করে জাভেদ মাসুদ মিল্টনকে প্রার্থী করার দাবি জানান তারা। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category