• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনীতে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা কার্যালয়ের পাশে লাল টেপ দিয়ে মেড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় গাংনী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেন। ওই দোকানেই প্রায়ই বিএনপির নেতাকর্মীরা বসে নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে বোমা সদৃশ্য বস্তু দুটি রেখে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category