• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
গাংনীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
গাংনীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে কর্মী সভা করেছে বিএনপি। শুক্রবার (০৭ জুলাই) বিকেলে সাহারবাটির চারচারায় এ কর্মীসভার আয়োজন করা হয়।

তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ কর্মীসভার আয়োজন করা হয়। একইসাথে আগামি ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে পথসভা করা হয় সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি নেতাকর্মীদের বিএনপির চলমান আন্দোলন ও আগামি নির্বাচনের বিষয়ে করণীয় নিয়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি সভাপতি নেকচার আলীর সভাপতিত্বে ও যুবদলের সাবেক সভাপতি রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, পৗরসভার ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক ডাকু, জেলা ওলামা দলের সভাপতি এনামুল হক, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামন মনি, গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইমন, যুবদল নেতা সাহিবুল ইসলাম, ছাত্রদল ঢাকা কলেজ শাখা যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category