• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যুতে যাত্রীদের অভিযোগের বাস চালকের দিকে

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যুতে যাত্রীদের অভিযোগের বাস চালকের দিকে
গাংনীতে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যুতে যাত্রীদের অভিযোগের বাস চালকের দিকে

গাংনী থেকে এসবি পরিবহনের একটি বাস ১০/১২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কুষ্টিয়া-মেহেরপুর সড়ক হয়ে পৌঁছায় চেংগাড়া বাজারের কাছে। বাস ছাড়ার পর থেকেই চালক, হেলপার আর সুপারভাইজার জমিয়ে আড্ডা দিচ্ছিলেন। বাসটি দ্রুতগতিতে চালিয়ে গেলেও রাস্তার দিকে তেমন খেয়াল ছিল না চালকের।

আকস্মিকভাবে বাসের সামনে চলে আসে একটি স্যালো ইঞ্চিন চালিত আলগামন। দিশেহারা বাস চালক তখন ডানে কাটিয়ে দেন। কিন্তু ডান দিক দিয়ে গাংনীর দিকে আসছিল একটি ভ্যান। বাসটি ভ্যানের উপর দিয়েই চলে যায় রাস্তার নিচে। দুমড়েমুশড়ে যাওয়া ভ্যানের নিচে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন হতভাগা ভ্যান চালক বুলবুলি মিয়া (৩৫)। বাসের ভেতরে থাকা ১০/১২ জন যাত্রী আর হেলপার হলেন আহত।

বুধবার সকালে গাংনীর চেংগাড়া নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি এভাবেই বর্ণনা দিলেন এসবি সুপারডিলাক্স পরিবহনের মধ্যে থাকা দুই যাত্রী। নিহত ভ্যান চালক বুলবুলি গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যার নং- ঢাকা মেট্রো ব-১৫-৩১২০) চেংগাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামিয়ে দেয় চালক। বাসের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহত হন বাসের হেলপারসহ ১০/১২ যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বুলবুলি মিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

আহতদের মধ্যে বাসের হেলপার নাহিদ (২২), যাত্রি আবু বকর (৩২), জুলফিকার (৪১), তবিবুর আলম (৮), একরামুল (৩২), পল্লব (২৫) ও আব্দুল আলিমকে (২৪)। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন বলেন, ভ্যান চালক বুলবুলিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। আহত যারা এসেছিলেন তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এদের অনেকের শরীরে ক্ষত হয়েছে।

এদিকে দুঘর্টনার খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসেন হাসপাতালে। তাদের আহাজারিতে ছিল স্বজন হারানোর বেদনা আর একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তির শূন্যতায় পরিবারের অপুরণীয় ক্ষতির কিছুটা বর্ণনা। বাসের চালককে দায়ী করে তারা দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন।

বাসের মধ্যে থাকা ওই যাত্রীরা দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে আরও জানান, এসবি সঁপার ডিলাক্স পরিবহনের চালকের আসনে যিনি ছিলেন তিনি আসলেই প্রকৃত চালক কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। একদিকে বেপরোয়া গতি অন্যদিকে বাস চালনায় অমনোযোগী থাকায় দুর্ঘটনার মূল কারণ।

এ ধরনের ঘটনা কোনভাবেই ছাড় দেওয়া যায় না। সঠিক তদন্তের মাধ্যমে দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। এদিকে নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত করিয়েছে গাংনী থানা পুলিশ। পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়েছে একটি মামলা।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজ কুমার নন্দী জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category