• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বাস চাপায় বিক্রয় কর্মী নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে বাস চাপায় বিক্রয় কর্মী নিহত
গাংনীতে বাস চাপায় বিক্রয় কর্মী নিহত

মেহেরপুরের গাংনীতে দ্রুতগতির বাসের ধাক্কায় মোকারম হোসেন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোতালেব হোসেন (৩৮)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোকারম হোসেন এসিআই ফুড এর বিক্রয় প্রতিনিধি এবং আহত মোতালেব হোসেন প্রাণের রাইস গ্রুপের বিক্রয় প্রতিনিধি। মোকারমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবং মোতালেবের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

তাদের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই ফুডের মেহেরপুরের পরিবেশক হাসিনা এন্টারগ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে মেহেরপুর শহর থেকে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মোটরসাইকেলে বামুন্দীর দিকে যাচ্ছিলেন মোকারম ও মোতালেব। তেরাইল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী লোকাল বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম হোসেন পড়েন বাসের চাকার নিচে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোকারম। বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বামুন্দিতে বাসটি আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আহত মোতালেব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে গাংনী থানার এস আই আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category