• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম শহড়াতলা গ্রামের হাসমত আলীর ছেলে। এবং স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় জহুরুল। বিকেলে বৃষ্টির মধ্যে জহুরুলও বাবার সাথে নিজের পাটক্ষেতে কাজ করছিল। হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার বাবা সুস্থ্য রয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে জানাযার নামাজ শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category