• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৬ মে, ২০২৬
গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত
গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

“মানবতার সেবায় তরুণদের অঙ্গীকার” ও “প্রতিহিংসা দূরে রাখি, মানবতার সমাজ গড়ি” এই স্লোগানে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বামন্দী কেয়ার হাসপাতালের সহযোগীতায় ও তরুণ মানবসেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকরা জানান, রক্তদান কার্যক্রম সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট রাজিব হোসেন, বামন্দী কেয়ার হাসপাতালের ম্যানেজার সাজিদসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নাহিদ ও জাহিদ। ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন আয়োজক পক্ষের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category