• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ফেন্সিডিল ও হেরোইনসহ আটক-৩

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে ফেন্সিডিল ও হেরোইনসহ আটক-৩
গাংনীতে ফেন্সিডিল ও হেরোইনসহ আটক-৩

মেহেরপুরের গাংনী সীমান্তে ফেন্সিডিল ও হেরোইনসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ডাক্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের মোঃ হামিদ মোল্লার ছেলে রনি (২৪) একই গ্রামের মোঃ আসাদুল ইসলাম মোল্লার ছেলে মোঃ মোত্তাকিম (১৯) ও মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ আরিফ আলী (২১)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেঁতুলবাড়ীয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে পিলার ১৩৯ হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডাক্তারের মোড় নামক স্থানে হাবিলদার মোঃ আজাদ মোল্লার নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ভারতীয় ৫ গ্রাম হোরোইন, ২ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। আসামীদেরকে বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামাল সহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category