• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
গাংনীতে ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ
গাংনীতে ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ

দখলদার ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে মুক্তিকামী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মেহেরপুরের গাংনীতে সংহতি সমাবেশ ও র‌্যালী করা হয়েছে। আজ বুধবার সকালে এ সংহতি সমাবেশে অংশ গ্রহণ করেন মাদ্রসার ছাত্রছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা।

গাংনী মডেল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালী থেকে নিরিহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলিমদেরক একাত্ব হওয়ার দাবি জানানো হয়। একই সাথে বিশ্বব্যাপী ইসরইলি পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদে অংশ নেওয়ার আহবান জানানো হয় এই সংহতি সমাবেশ থেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী মডেল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, মাদ্রসা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান সাইদ সরোয়ার, পরিচালনা পর্যদ সদস্য ডাঃ আল ইমরান সরকার, নাজমুল হুসাইন খান, সদস্য মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ ইয়াকুব আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category