• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
গাংনীতে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
গাংনীতে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

“To Change the System” এই শ্লোগান ধারণ করে মেহেরপুরের গাংনীতে দ্বিতীয় বারের মতো সায়েন্স স্কোয়াডের আয়োজনে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে প্রধান অতিথী ছিলেন গাংনী পৌর মেয়র আহমেদ আলী।

বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে এবং সাংবাদিক  রফিকুল আলম বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাংনী সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, ধানখোলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান শিলন, বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য বশির আহমেদ, বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক বাদশা মিয়া।

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন শেষে ফিজিক্স অলিম্পিয়াডের পরীক্ষা, স্পট কুইজ ও রুবিক্স প্রতিযোগিতা এবং চুড়ান্ত বিজয়ী শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সায়েন্স স্কোয়াডের অন্যতম সদস্য ফেরদৌস আল আমিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য আফ্রিদি আহমেদ। অলিম্পিয়াডে অংশগ্রহন তিন ক্যাটাগরিতে করতে প্রায় ৪৫০ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছিলেন। অনুষ্ঠানে ক্যাটাগরি এ ৬ষ্ঠ থেকে ৮ম ক্যাটাগরি বি ৯ম থেকে ১০ম এবং ক্যাটাগরি সি একাদশ থেকে দ্বাদশ। ফলাফল প্রকাশের পর পুরষ্কার ও সনদ প্রদান ছাড়াও স্পট কুইজ সহ একাধিক ইভেন্টে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category