• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ফার্নিচার কারখানায় আগ্নিকান্ডে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে ফার্নিচার কারখানায় আগ্নিকান্ডে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
গাংনীতে ফার্নিচার কারখানায় আগ্নিকান্ডে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলিফ ফার্নিচার কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়িতে চলে যায় ফারুক হোসেন। মধ্যরাতে নৈশপ্রহরীর ফোন পেয়ে তিনি দ্রুত কারখানায় এসে দেখেন, আগুনে তার কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ কারখানায় বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। আগুনে কারখানা পুড়ে যাওয়ায় এখন পরিবারসহ নিঃস্ব হয়ে পড়েছেন ফারুক হোসেন।

আলিফ ফার্নিচার কারখানার মালিক ফারুক হোসেন জানান, জোড়পুকুরিয়ায় বাজারে আমার একটি ফার্নিচার কারখানা ছিলো তিন বছর আগে সেটিও অগ্নিকান্ডে পুড়ে যায়। পরে বিভিন্ন এনজিও থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে এখানে তিনি ব্যবসা শুরু করেন। এখন আর অবশিষ্ট কিছুই থাকলো না। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category