গাংনীতে প্রান্তিক কৃষকের মাঝে ধান ও পাট বীজসহ সার বিতরণ
মেহেরপুরের গাংনীতে আউশ ধান এবং পাট উৎপাদন বাড়াতে প্রান্তিক পর্যায়ে ৫ হাজার ৭০০ জন চাষীকে সার এবং বীজ বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এই সরকারি সহায়তা প্রদান কাজের উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে সার এবং বীজ বিতরণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এবং উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় গাংনী উপজেলার ৪ হাজার ৫০০ জন চাষীকে আউশ ধানের বীজ ও সার। এসময় ১ হাজার ২০০ জন চাষীকে পাট বীজসহ সার প্রদান করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।