• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

ব২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১/২৬ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তায় প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রণোদনা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি মৌসুমে গাংনী উপজেলায় মোট ১২০০ জন পাট চাষির মাঝে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৫০ জন তিল চাষির মাঝে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া মুগ ডাল চাষিদের জন্য নির্ধারিত পরিমাণে মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমান বলেন, সরকারি এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অধিক ফলন নিশ্চিত হবে। এতে কৃষকদের আগ্রহ বাড়বে এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সরকার কৃষকদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category